× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৪৯ এএম

জোরদার হচ্ছে র‌্যাবের সাইবার নিরাপত্তা ও অপারেশন কার্যক্রম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৪৯ এএম

জোরদার হচ্ছে র‌্যাবের  সাইবার নিরাপত্তা ও  অপারেশন কার্যক্রম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরের সাইবার নিরাপত্তা ও অপারেশন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এজন্য অন-প্রিমাইস ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সল্যুশন সফটওয়্যার কিনবে র‌্যাব। সফটওয়্যার কেনার জন্য দর প্রস্তাবের জন্য গত মাসে অর্থ বিভাগের অনুমোদন চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

র‌্যাব সদর দপ্তরের সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নির্ধারিত বরাদ্দের অর্থ থেকে এ ব্যয় করার প্রস্তাব করা হয়েছে। উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মিনারা নাজনীন স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, র‌্যাব সদর দপ্তরের সাইবার নিরাপত্তা ও অপারেশন কার্যক্রম-সংশ্লিষ্ট সফটওয়্যার ও ডিভাইস ক্রয়ের অংশ হিসেবে অন-প্রিমাইস ভিপিএন সল্যুশন সফটওয়্যার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হয় এবং প্রাপ্ত দর পর্যালোচনা শেষে তা অনুমোদনের জন্য অর্থ বিভাগের সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। বাজেটে বরাদ্দ থাকা অর্থ থেকে মূল্য পরিশোধের জন্যও সম্মতি চাওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন-প্রিমাইস ভিপিএন সল্যুশন সফটওয়্যার সরবরাহের জন্য একাধিক প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দিয়েছে। তবে ছয়টি প্রতিষ্ঠানের দরপ্রস্তাবের পরিমাণ ও নিবন্ধিত ঠিকানা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড (নিবন্ধিত ঠিকানা : হাউস-৬/২, রোড নং ১, শ্যামলী, ঢাকা-১২০৭) ২৯ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকার দরপ্রস্তাব জমা দিয়েছে। একই প্রতিষ্ঠানের আরেকটি নিবন্ধিত ঠিকানায় (হাউস-৮২, রোড নং ৭, শ্যামলী, ঢাকা-১২০৭) ১১ লাখ এক হাজার ৬৫৮ টাকার দরপ্রস্তাবও তালিকাভুক্ত রয়েছে।

সল্যুশন ওয়ার্ল্ড লিমিটেড (নিবন্ধিত ঠিকানা : ১৫২, শান্তিনগর, ফ্ল্যাট নং বি-৬, রূপায়ণ অ্যাঞ্জেল, ঢাকা-১২১৭) ৪৫ লাখ ১০০ টাকার দরপ্রস্তাব জমা দিয়েছে।

লজিক সফটওয়্যার লিমিটেড (নিবন্ধিত ঠিকানা : ইরেক্টর হাউস, ইন্ড হুট নর্থ সাইড ১০, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩) ৪২ লাখ ৫৫ হাজার টাকার দরপ্রস্তাব জমা দেয়।

ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেড (নিবন্ধিত ঠিকানা : ৭ম তলা, সামসুদ্দিন ম্যানশন, রোড নং ৫২, হাউস-৪১, গুলশান নর্থ সার্কেল, ঢাকা-১২১২) ১৮ লাখ টাকার দরপ্রস্তাব জমা দিয়েছে এবং প্রেস সিস্টেম লিমিটেড (নিবন্ধিত ঠিকানা : হাউস-৮/২, রোড নং ১, শ্যামলী, ঢাকা-১২০৭) ৩৭ লাখ টাকার দরপ্রস্তাব জমা দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত দরসমূহের ভিত্তিতে ক্রয়ের জন্য দরপ্রস্তাব অনুমোদন এবং বরাদ্দ অর্থ থেকে মূল্য পরিশোধের জন্য নির্দেশক্রমে সম্মতি চাওয়া হয়েছে। অর্থ বিভাগের সচিবের দপ্তরের অনুমোদনসাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় বরাদ্দকৃত অর্থ থেকেই এ ব্যয় নির্বাহের প্রস্তাব করা হয়েছে বলে চিঠিতে স্পষ্ট করা হয়েছে। র‌্যাব সদর দপ্তরের সাইবার নিরাপত্তা ও অপারেশন কার্যক্রম জোরদারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এ সফটওয়্যার ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মিনারা নাজনীন স্বাক্ষরিত পত্রটি অর্থ বিভাগের সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ বিভাগের সম্মতি পাওয়ার পরই বরাদ্দ অর্থ থেকে মূল্য পরিশোধ এবং চূড়ান্ত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাই ক্রয়ের এ উদ্যোগ এখন অর্থ বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!