× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১২:৫৪ এএম

মধ্যপ্রাচ্যে সংকট

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১২:৫৪ এএম

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায়  অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি

মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংকটের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাত সদস্যের উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এই কমিটির আহ্বায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেনÑ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ এবং বাংলাদেশের ওপর এর সম্ভাব্য প্রভাব নিরুপণ করবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় ‘সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রণয়ন করাও এই কমিটির অন্যতম প্রধান দায়িত্ব।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটি চাইলে প্রয়োজনে যে কোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটির সাচিবিক সহায়তায় থাকবে অর্থ বিভাগ এবং পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এদিকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রিসভা গঠনকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, এর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে জ¦ালানি ও ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ চরম বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পড়েছিল। ওই সময়ে দেশের মূল্যস্ফীতি ১২ শতাংশে উন্নীত হয়েছিল, যা বর্তমানেও ৯ শতাংশের ওপরে রয়েছে। সেই যুদ্ধের প্রভাব পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে বিশ্ব অর্থনীতিতে পুনরায় বড় ঝুঁকির সৃষ্টি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!