× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:০৩ এএম

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার নিয়োগ ভারতের

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:০৩ এএম

দিনেশ ত্রিবেদীকে  বাংলাদেশে হাইকমিশনার  নিয়োগ ভারতের

বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে ভারত। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিকে প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত করা হয়েছে।

ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীর বয়স ৭৫ বছর। তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দেশটির সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে সৃষ্টি হয় ব্যাপক টানাপোড়েন। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছে দেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলÑবিএনপি। এর পর থেকে দুই দেশের মধ্যে সৃষ্ট বরফ গলার আভাস মিলছে বিভিন্ন সূত্র থেকে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দিল নয়াদিল্লি।

রূপালী বাংলাদেশ

Link copied!