× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:৪৬ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা আটক ২৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:৪৬ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  ঝটিকা মিছিলের চেষ্টা  আটক ২৩

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

জিসানুল হক বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বর, ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা আছেন।’

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তিরা বড় ধরনের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে এলাকায় টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’ এই মিছিলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনাও ছিল বলে জানিয়েছেন জিসানুল হক।

এদিকে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শিগগিরই দেশে ফিরবেন’Ñ এমন একটি বক্তব্য বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর দেশের রাজনীতিতে  নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর আগেও একাধিকবার তিনি দেশে ফেরার কথা বললেও পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া তার সাম্প্রতিক এ বক্তব্যকে ঘিরে এবার নানা রাজনৈতিক সমীকরণ ও মত দেখা যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!