× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:০৬ এএম

চসিকের রাজস্বে মাইলফলক

চবক থেকে আদায় ১৯৮ কোটি টাকা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:০৬ এএম

চবক থেকে আদায়  ১৯৮ কোটি টাকা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছ থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এককভাবে এত বড় অঙ্কের কর আদায়কে চসিকের ইতিহাসে অন্যতম বৃহৎ রাজস্ব আদায় হিসেবে দেখা হচ্ছে।

চসিক সূত্র জানায়, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে ধারাবাহিক আলোচনা, প্রশাসনিক উদ্যোগ এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ আদায় সম্ভব হয়েছে। এতে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি নগরীর অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবা সম্প্রসারণে এ অর্থ ব্যয় করা হবে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন যে কর নির্ধারণ করেছে, বন্দর কর্তৃপক্ষ তা মেনে নিয়েছে। তবে কর নির্ধারণের বিষয়ে তারা সিটি করপোরেশন বিধিমালা অনুযায়ী বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছে। বিধি অনুযায়ী আপিল করার আগে নির্ধারিত করের ৭৫ শতাংশ পরিশোধ করতে হয়। সে অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা সিটি করপোরেশনের অনুকূলে জমা দিয়েছে।’ এই অর্থ আদায় হওয়ায় চট্টগ্রাম নগরীর উন্নয়নমূলক কাজে আরো গতি আসবে বলে আশা প্রকাশ করেন চসিক মেয়র।

চসিকের দাবি, বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর রাজস্ব আদায় বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে এই কর আদায় একটি উল্লেখযোগ্য সাফল্য। এর আগে গত বছর ১৬ এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বোচ্চ ১০০ কোটি টাকার কর আদায় করেছিল চসিক।

রূপালী বাংলাদেশ

Link copied!