× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৩৩ এএম

আন্দোলনের পরদিন এইচএসসিতে শিক্ষার্থী অনুপস্থিত ২০ হাজার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৩৩ এএম

আন্দোলনের পরদিন  এইচএসসিতে শিক্ষার্থী  অনুপস্থিত ২০ হাজার

দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত মঙ্গলবার দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের পর গতকাল বুধবার এইচএসসি ও সমমানের সপ্তম দিনের পরীক্ষায় বড়সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, গতকালের অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি মোট ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী। এর আগে, বৈরী আবহাওয়া, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে অনুষ্ঠিত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ছিল ১৯ হাজার ৫৯২ জন। 

গতকাল ছিল সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ও হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র, কারিগরি বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ ও উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

এসব পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। এতে অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১০১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও কেন্দ্রে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৬০৬ জন। এই বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৪ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ৭৭ হাজার ২০৮ জন। এই বোর্ডে পরীক্ষায় অংশ নেননি ৩ হাজার ৯৬ পরীক্ষার্থী।    

এদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮টি সাধারণ বোর্ডে ১০ জন ও মাদ্রাসা বোর্ডে ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কারিগরি বোর্ডে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গতকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!