× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:২৩ এএম

দাবি গোলাম পরওয়ারের

দেশের সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লিতে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:২৩ এএম

দেশের সব গন্ডগোলের  রিমোট কন্ট্রোল দিল্লিতে

দেশে যত গন্ডগোল পাকানো হয়, তার সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লি’ থেকে করা হয় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতিÑ সবকিছুর রিমোট কন্ট্রোল তো ওনারা (দিল্লি) করেন।’ গতকাল শুক্রবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, ‘জেনেভা কনভেনশন আইন, বন্দিবিনিময় আইন, সমস্ত কিছু লঙ্ঘন করে দিল্লি একজন মৃত্যুদ-প্রাপ্ত আসামিকে (শেখ হাসিনা) সব প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার ও আরাম-আয়েশে থাকার সুযোগ করে দিচ্ছে। আমি মনে করি, আমরা সব প্রতিবেশীর সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তেমনি দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই। কিন্তু একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের পরিপন্থি পদক্ষেপ নিলে সেই দেশের জনগণ তো সেটা পছন্দ করে না।’

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জামায়াত নেতা বলেন, “ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছেÑ তারাই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণের চাওয়া অনুযায়ী আমরা এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছি। তবে যতটা হুমকি-ধমকি তারা দিচ্ছেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী আমরা এখন পালন করছি। আমরা টের পাচ্ছি, জনগণ এখনো সেই ‘লাল জুলাইয়ের’ চেতনা ধারণ করে। ফ্যাসিবাদী শক্তিকে জনগণ কখনো বরদাস্ত করবে না।”

‘আধিপত্যবাদী শক্তির’ সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে জনগণই ‘ফ্যাসিবাদের রানিকে’ দেশ ছাড়তে বাধ্য করেছিল বলে জানান গোলাম পরওয়ার। বিএনপি সংস্কার চায় না, সংশোধন চায় অভিযোগ করে জামায়াত নেতা বলেন, “বিএনপি যে ৩১ দফার কথা বারবার বলে, রাষ্ট্র সংস্কারে ৩১ দফার এক নম্বর দফা পড়ে দেখবেন। আপনি গুগলে সার্চ দেন, পাবেন। ৩১ দফার এক নম্বরে বিএনপি স্বীকার করেছিল যে, ‘আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব।’ কই? এখন তারা সংস্কার কয় না, এখন তো সংশোধন কয়। তাহলে জাতির কাছে দেওয়া কথা তারা রক্ষা করল না, অঙ্গীকার ভঙ্গ করল।”

তিনি আরও বলেন, ‘বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই রায় মেনে নিয়ে কার্যকর করে সংস্কার করা।’

এর আগে সদস্য সম্মেলনে নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার এবং কর্মপরিষদ সদস্য মশিউল আলম উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!