ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নিঃসঙ্গতার হিমোগ্লোবিন

জাকির সেতু
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:০০ এএম

জাকির সেতু
নিঃসঙ্গতার হিমোগ্লোবিন

স্নায়ুতন্ত্রের উপর কবিতার বসবাস,
ফসিলের উর্বরতায় ধ্যানমগ্ন জলরাশি।
প্রেক্ষাপটের ভেতর অদৃশ্য অনুভবের প্রেম,
সত্তা মেপে তৈরি হয় হিমোগ্লোবিনের রাস্তা।
কোন পথে হাঁটলে বিবেকের সরঞ্জাম পাওয়া যাবে,
আত্মহতির রাস্তায় কালো গোলাপের পাপড়ি ঝরে পড়ে।
জীবনের টিজার বিক্ষিপ্ত পথে চলে উলঙ্গ যৌবন নিয়ে
কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যায় জীবনপঞ্জিকা।
হাতের তালুতে মেঘ হয় না, হয় না অতি প্রবল বর্ষণ।
দাম্ভিকতার নগরীতে কামনার দৃষ্টিতে পুড়ে পিঁপড়ার মন।