ইফতেখার রবিন
বিষণ্ণ মাধবী
সোহাগের রং মেখে মাধবী নামে নদীতীরে,
ঘাসফুলের শরীরে জেগে ওঠে কুয়াশার ক্ষত।
দূর কেয়াবনে পড়ে থাকে সাপের ত্যক্ত খোলস,
তেমনি আমাদের প্রেমÑ পরিত্যক্ত, নিঃশব্দ।
খুব দূর প্রতীক্ষার দেশে বিষণœ বাতাস নামে,
শালিকেরা ঠোঁটে করে আনে হারানো বিকেল।
বৃষ্টি এলে জানালায় কেঁপে ওঠে মৃত জ্যোৎস্না,
আর তোমার স্মৃতি ধীরে ধীরে পাথর হয়ে যায়।

