মোর্শেদা মৌ
স্বকীয়তার অস্তিত্ব
বহুকাল আগে হারিয়ে যাওয়া একটা মুখ
প্রেতাত্মার মতো ভর করে আছে হৃদয়ে,
ধ্রুপদি মন ভেঙে বিলিয়েছে তার বাজারে।
খুঁজে পাই না অস্তিত্ব, ভুলে গেছি আমিত্ব
কখনো হয় না সঙ্গের মধুর সারথি,
সুখপাখিকে বন্দি করে হয়েছে অগ্রগামী।
অদৃশ্য ছায়ায় খুঁজেফিরি আমার স্বকীয়তা
কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার বহুবার,
অবুঝ সবুজ পোড়া মন বোঝে না-
এখানে নেই কোনো প্রেম, আছে শুধু মরীচিকা।

