× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৫৯ এএম

ওসমান হাদি হত্যাকাণ্ড 

প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৪ দিন সময় বরাদ্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৫৯ এএম

প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৪ দিন সময় বরাদ্দ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও চার দিন সময় দিয়েছেন আদালত। গতকাল রোববার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ২৯ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান জানান, শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। কিন্তু ওই অভিযোগপত্র নিয়ে আপত্তি জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তদন্তভার পাওয়ার পর মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও সিআইডি আরও সময় আবেদন করেন।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ভূমিকা রাখা শরিফ ওসামন হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনি তপশিল ঘোষণার পর তিনি প্রচারও শুরু করেন। প্রচারকালে শরিফ ওসমান হাদিকে  গত ১২ ডিসেম্বর  বিজয়নগর এলাকায়  হত্যার টার্গেটে গুলি করা হয়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত করা হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তভার পায় ডিবি পুলিশ। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।   
 

রূপালী বাংলাদেশ

Link copied!