অগ্নিকা-সহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অমর একুশে বইমলোয় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল শুক্রবার বিকেলে বইমেলায় লিফলেট বিতরণের এই কার্যক্রম পরিচালনা করা হয়। মেলায় আসা সব শ্রেণি-পেশার দর্শনার্থীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। লিফলেট বিতরণ করা হয় বিভিন্ন স্টলে কর্মরতদের মধ্যেও। লিফলেট বিতরণের একপর্যায়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান সামনে পড়ে যান এবং আনন্দের সঙ্গে লিফলেট গ্রহণ করেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। আইনমন্ত্রী আসাদুজ্জামান, আসিফ আকবরসহ অনেকেই ফায়ার সার্ভিসের সচেতনতা বাড়ানোর এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
দুর্ঘটনার ঝুঁকি কমাতে সচেতনতার বিকল্প নেই। এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশে জনসাধারণকে সচেতন করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি উভয় পাশের বইয়ের স্টলগুলোতে ও মেলায় আসা দর্শনার্থীদের অগ্নিকা-ে করণীয়বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানস্থ ফায়ার সার্ভিসের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষের সামনে থেকে এ কার্যক্রম শুরু করা হয়। অগ্নিকা- প্রতিরোধে ফায়ার সার্ভিস প্রতিনিয়ত গণসংযোগ, টপোগ্রাফি, স্ট্যাটিক র্যালি, মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। বইমেলায় লিফলেট বিতরণ এরই ধারাবাহিকতার অংশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন