কিশোরগঞ্জের তাড়াইলে গলায় ফাঁস দিয়ে টপি রানী পাল (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাত ১টার দিকে উপজেলার নগরকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টপি রানী একই এলাকার তাপস চন্দ্র পালের স্ত্রী।
পুলিশ জানায়, গৃহবধূ টপি রানী নিজ বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দেন। ঘটনার সময় তার স্বামী চাকরির সুবাদে শরীয়তপুরে অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুতির পর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন