× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকদের বিক্ষোভ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:০৬ এএম

ধানের ন্যায্য মূল্যের দাবিতে  কৃষকদের বিক্ষোভ

ধানের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করা, বাজারে সক্রিয় সিন্ডিকেট ভাঙা এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা শাখার সভাপতি জি এম মাহবুবের সভাপতিত্বে স্থানীয় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে বক্তব্য দেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন, নীলগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক গাজী এবং সদস্য আলতাফ গাজীসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকদের ব্যয় হচ্ছে প্রায় ৩০ থেকে ৩২ টাকা। অথচ দালাল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে সেই ধান ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ সময় তেল সংকটকে কেন্দ্র করে হারভেস্টার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও তুলে ধরা হয়। কৃষকদের দাবি, এক কানি জমির ধান কাটতে বর্তমানে ১৬ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি। এতে উৎপাদন খরচ আরও বেড়ে কৃষকদের ওপর চাপ বাড়ছে।

কৃষক নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বাজারে সক্রিয় সিন্ডিকেট ভেঙে দিতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি জানান তারা। খাল ও স্লুইস গেটের ইজারা ব্যবস্থা বাতিল করে জলাবদ্ধতা নিরসন এবং সেচ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বারোপ করা হয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!