× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:০৫ এএম

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:০৫ এএম

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক  ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ যেকোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এসব মাধ্যমের অপব্যবহার বাড়ছে। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি অনেক ক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে শিশু-কিশোররা শৈশব হারাচ্ছে, খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, ভুয়া তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মনন ও মেধার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এতে তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। একই সঙ্গে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে।

এ ছাড়া ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে অনলাইন গেম ও পর্নোগ্রাফিতে আসক্তি বাড়ছে বলেও উল্লেখ করা হয়। অনেক ক্ষেত্রে অভিভাবকরা ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলে নোটিশে দাবি করা হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!