× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কয়েদির মুক্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:১৫ এএম

কয়েদির মুক্তি

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আব্দুল মালেক মুক্তি পেয়েছেন। সারাদেশে সাধারণ ক্ষমা পাওয়া চার জন কয়েদির মধ্যে তিনি একজন। গত রোববার বিকেলে মুক্তির আদেশ পৌঁছালে যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।

আব্দুল মালেক চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার বাসিন্দা। ২০০৭ সালের একটি হত্যা মামলায় ১১ বছর সাজা ভোগ করেছিলেন তিনি। কারাগারের জেলার মনির হোসেন জানান, মুক্তির পর মালেকের স্বজনরা তাকে গ্রহণ করেন। জেলা সমাজসেবা অধিদপ্তর তাকে পোশাক এবং কারাকর্তৃপক্ষ তার ৫ হাজার টাকা অর্থদ- পরিশোধসহ নগদ ১ হাজার টাকা সম্মাননা প্রদান করে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!