চট্টগ্রামের সীতাকু-ে যাত্রীবাহী বাস, ডাম্প ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। গত রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকু- বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকু- বাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম (৪৫) বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। নিহত জারিয়া বেগম উপজেলার বাড়বকু- ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার জহুরুল আলমের স্ত্রী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন