× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৩৮ এএম

ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে  ডুবে তিন শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুন্সিরহাট, কনকাপৈত ইউনিয়ন ও পৌরসদরের পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রশিদ তোফায়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের হাছান মিয়ার ছেলে শাহাদাৎ হোসেনকে (৬) স্থানীয়রা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, সকালে খেলতে গিয়ে সে বাড়ির পাশের মরা ডাকাতিয়া নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহাদাৎ স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এরপর দুপুর ১২টার দিকে কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহাদ ইবনে মোস্তফার ১৫ মাস বয়সি ছেলে মোহাম্মদকে পুকুরে পড়ে যাওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপুর দেড়টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (৭) পুকুরে ডুবে মারা যায়। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সে পুকুরে সাঁতার কাটতে নামে এবং একপর্যায়ে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আয়ানের বাবা মিজানুর রহমান বলেন, ‘দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়েছিল আয়ান। পরে খবর পাই সে পুকুরে ডুবে গেছে। হাসপাতালে নেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি।’ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রশিদ তোফায়েল বলেন, বর্ষা মৌসুমে জলাশয়ে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তিনি অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানান। স্থানীয়রা মনে করছেন, বাড়ির আশপাশে উন্মুক্ত পুকুর-জলাশয় ও শিশুদের পর্যাপ্ত নজরদারির অভাবে এ ধরনের মর্মান্তিক ঘটনা বারবার ঘটছে।

রূপালী বাংলাদেশ

Link copied!