× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৪৮ এএম

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৪৮ এএম

কিশোরগঞ্জে  পৃথক দুর্ঘটনায়  তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের শিক্ষার্থী আসিবুল্লাহ সজীব (২০), চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের মেহেদী হাসান রাসেল (২৩) এবং হোসেনপুর উপজেলার হাফিজ উদ্দিন (৭৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে সজীবকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব ও তার সঙ্গী রিয়াদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সজীব মারা যান।

অন্যদিকে, সকালে পাকুন্দিয়া উপজেলার চর তেরটেকিয়া গ্রামে বাড়ির পাশের জমিতে কাজ শেষে স্থানীয় একটি মুদির দোকানে বিশ্রাম নিতে যান রাসেল। এ সময় দোকানের টিনের বেড়ায় হেলান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পর্শ হন। গুরুতর আহত অবস্থায় তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, হোসেনপুর উপজেলার নিজ বাড়ির পাশের একটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় হাফিজ উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর চালক অটোরিকশাসহ পালিয়ে যায়।

পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!