× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৪৬ এএম

আসিফ মাহমুদ

বিএনপি মাত্র তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৪৬ এএম

বিএনপি মাত্র তিন  মাসেই অজনপ্রিয়  সরকারে পরিণত

বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ এবং মাত্র তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন, সব ক্ষেত্রেই বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে দলটি ইতিমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। গতকাল শনিবার কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার একটি হোটেলের কনভেনশন সেন্টারে এনসিপির নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসিফ মাহমুদ।

বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, কোনো কোনো জেলায় এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার খালি পড়ে থাকছে। আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি তিন মাসেই সেখানে পৌঁছে গেছে। আসিফ মাহমুদের দাবি, বিএনপি সরকার গঠনের পর ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখছি, মব জাস্টিস বেড়েছে। শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নির্বাচিত সরকার আসার পরও এসব পরিস্থিতির উন্নতি হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন মব বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।

নিজের বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমি ও এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল, তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেওয়া হয়নি; উন্নয়ন বরাদ্দ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!