× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:০৯ এএম

আসল কিন্তু আসল নয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:০৯ এএম

আসল কিন্তু আসল নয়

রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে আসলের মতো দেখতে প্রায় ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। উদ্ধার হওয়া নোটগুলোর সিরিয়াল নম্বর একই। অবশ্য নোটের পেছনে ছোট অক্ষরে লেখা ছিলÑ ‘চলচ্চিত্রে ব্যবহারের জন্য’।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনÑ নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানা সূত্র জানায়, মোতালেব প্লাজায় কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট লেনদেন করবেÑ এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে চারজনকে গ্রেপ্তার ও প্রায় ৪০ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত নোটগুলো দেখতে প্রায় অবিকল আসল টাকার মতো। তবে সব নোটে একই নম্বর ব্যবহার করা হয়েছে। নোটগুলোর পেছনে ‘চলচ্চিত্রে ব্যবহারের জন্য’ লেখা থাকলেও সেগুলো বাজারে ব্যবহারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে শাহবাগ থানার পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা নোটগুলো কোথায় এবং কীভাবে তৈরি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!