× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৫২ এএম

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যান মেরামত করায় জরিমানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৫২ এএম

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে  যান মেরামত করায়  জরিমানা

সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত এবং কার্যক্রম সচল রাখতে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, অভিযানের সময় বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টিআর ট্রাভেলসের একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়। পরিত্যক্ত বাসটি বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘœ সৃষ্টি করছিল।

এ ছাড়া বাসস্ট্যান্ডের ভেতরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!