চাঁদাবাজি ও অপহরণ মামলায় গ্রেপ্তারের দুই দিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ তিনজন জামিন পেয়েছেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গতকাল সোমবার শুনানি নিয়ে তাদের জামিনের আদেশ দেন।
তারা হলেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জোবায়েদ জয়, কবি নজরুল কলেজের কামরুল ইসলাম ও স্কয়ার নার্সিং কলেজের ছাত্র আব্দুল আলীম। গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সেদিন বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
রোববার এ তিনজনের পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত গতকাল সোমবার জামিন শুনানির দিন রেখে এদিন আসামিদের আদালতে হাজিরের আদেশ দেন। সোমবার আসামিদের পক্ষে অ্যাডভোকেট মাহমুদুল হাসান জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত জামিনের আদেশ দেন।

