× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:১৩ এএম

ডিএসসিসির ডিজিটাল বর্জ্য ব্যবস্থাপনা অ্যাপ ‘ক্লিন কেয়ার’ উদ্বোধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:১৩ এএম

ডিএসসিসির ডিজিটাল  বর্জ্য ব্যবস্থাপনা অ্যাপ  ‘ক্লিন কেয়ার’ উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে চালু হয়েছে ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। গতকাল মঙ্গলবার নগরভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার।

এই নতুন অ্যাপের মাধ্যমে নগরবাসী এখন থেকে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর লাইভ ট্র্যাক বা পর্যবেক্ষণ করার সুযোগও থাকছে অ্যাপে। এ ছাড়া অভিযোগের বিপরীতে নেওয়া পদক্ষেপে নাগরিকরা তাদের সন্তুষ্টির প্রতিক্রিয়াও জানাতে পারবেন। সেবাটি উপভোগ করতে ব্যবহারকারীদের গুগল প্লে-স্টোর থেকে ‘ক্লিন কেয়ার’ (ঈষবধহ ঈধৎব) অ্যাপটি ডাউনলোড করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বের উন্নত নগরীগুলোর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা অ্যানালিটিক্সভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনার বাস্তবতাকে সামনে রেখেই ডিএসসিসি এই পদক্ষেপ নিয়েছে। এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য বেশি তৈরি হচ্ছে এবং কোথায় অতিরিক্ত জনবল বা যানবাহন প্রয়োজনÑ তা নির্ণয় করে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, যা বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রমকে আরও সমন্বিত, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী করবে। ‘পরিচ্ছন্ন শহর, সচেতন জীবন’ প্রতিপাদ্য বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ কামনা করে তিনি বলেন, এই অ্যাপটি নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে একটি কার্যকর ডিজিটাল সেতুবন্ধ হিসেবে কাজ করবে। এই প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ ও সমন্বয় করা সম্ভব হবে, যা পরিচ্ছন্ন ও স্মার্ট ঢাকা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!