× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:১৩ এএম

পথচারী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:১৩ এএম

পথচারী নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মো. শান্তু মিয়া (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার পশ্চিম চড়িয়াকোনা গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার চড়িয়াকোনা কাঠমহাল-সংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন শান্তু মিয়াকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক কোন ধরনের যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!