× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:৪০ এএম

উদ্ধার তৎপরতা অব্যাহত, সর্বাত্মক নির্দেশ

চীনের গানসুতে ভয়াবহ ভূমিধস, এখনো মাটিচাপা ১৬

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:৪০ এএম

চীনের গানসুতে ভয়াবহ ভূমিধস, এখনো মাটিচাপা ১৬

চীনের পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৬ জন এখনো মাটির নিচে আটকা রয়েছেন। মঙ্গলবার থানছাং এলাকার একটি পাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নিখোঁজদের উদ্ধারে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের পর মোট ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১৬ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। কী কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাহাড়ঘেরা এই অঞ্চলটি বর্ষা মৌসুমে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকে।

অতীতেও ভারি বৃষ্টির কারণে এখানে একাধিক বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। কয়েক বছর আগে একই অঞ্চলের একটি ভয়াবহ ভূমিধসে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এদিকে টানা ভারি বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলেও দুর্যোগ দেখা দিয়েছে। মধ্যাঞ্চলের হুবেই ও দক্ষিণাঞ্চলের গুয়াংশি প্রদেশে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!