× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৩৭ এএম

সংসদ অধিবেশন দেখতে এসে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেল স্কুলছাত্রীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৩৭ এএম

সংসদ অধিবেশন দেখতে এসে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেল স্কুলছাত্রীরা

সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। দুপুরে জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন। এ সময় ঢাকার কেরাণীগঞ্জের জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে গত মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন দেখতে আসা ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনের বিরতির ফাঁকে শিক্ষার্থীদের সঙ্গে ওই সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পড়ালেখারও খোঁজখবর নেন তিনি। ওইদিন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (দিপু) মাধ্যমে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ ৬৯ জন, নটর ডেম কলেজের ৪৩ শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক, বাংলাদেশ লিগ্যাল এইডের চারজন, ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বিদেশি শিক্ষার্থীসহ আটজন এবং সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের মাধ্যমে ১৮ শিক্ষক-শিক্ষার্থী সংসদে আসেন।

রূপালী বাংলাদেশ

Link copied!