× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৩৮ এএম

সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ 

তিন পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৩৮ এএম

তিন পুলিশ কনস্টেবল  সাময়িক বরখাস্ত

ভুয়া বিল-ভাউচার দেখিয়ে সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে এই জালিয়াতি করা হয় বলে মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। দুর্নীতির প্রমাণ পাওয়ার পর কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং কনস্টেবল সজীব মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্র জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় তিন কনস্টেবল কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তারা পুলিশের এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে সর্বমোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন। সম্প্রতি টাকার হিসাব না মিললে ওই কর্মকর্তার সন্দেহ হয়। পরে টাকা আত্মসাতের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধান চালানো হয়। তাতে উল্লিখিত তিনজনের নাম বেরিয়ে আসে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান। রূপালী বাংলাদেশকে তিনি জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। তারা এক পুলিশ কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ওই তদন্তের প্রতিবেদন ও প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!