× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৪৩ এএম

অটোরিকশাচালক হত্যা অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৪৩ এএম

অটোরিকশাচালক হত্যা  অজ্ঞান পার্টির তিন  সদস্য গ্রেপ্তার

রাজধানীতে অটোরিকশাচালক দিদারুল ইসলামকে অজ্ঞান করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞান পার্টি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানার পুলিশ। গতকাল  বুধবার ভোররাতে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরাণীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) ও মো. লিটন (৫০)।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)  নিয়াজ মেহেদী  জানান, গত ২৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন ভোর ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দিদারুল ইসলামকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই রাত ১০টার দিকে তিনি মারা যান। ঘটনার পর ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, মামলার তদন্তে ওয়ারী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। তদন্তে জড়িতদের শনাক্ত করার পর অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। যাত্রীবেশে অটোরিকশা বা প্রাইভেট কার এবং মোটরসাইকেলের চালকদের টার্গেট করে। এরা টার্গেট ব্যক্তির সঙ্গে নিজেদের পছন্দ অনুযায়ী কোনো একটি স্থানে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। পরে সুবিধা বুঝে চালককে অচেতন করে গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। এসব গাড়ি বিভিন্ন গ্যারেজে চক্রের অন্য সদস্যদের কাছে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এ চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!