× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:০১ এএম

বন্যাদুর্গত মৌলভীবাজারে বিজিবির মানবিক উদ্যোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:০১ এএম

বন্যাদুর্গত মৌলভীবাজারে  বিজিবির মানবিক উদ্যোগ

বর্ডার গার্ড বাংলাদেশের ৫২ বিজিবি ব্যাটালিয়ন মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বন্যাকবলিত দুর্গম ও জলাবদ্ধ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করে দরিদ্র মানুষের কাছে ওষুধ ও  খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে মানবিক সেবার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫০০টি পরিবারের সদস্যদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান, ২০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৫০০টি পরিবারের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মৌলভীবাজারে ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর প্রত্যাশা বিজিবির মতো সরকারের সব প্রতিষ্ঠান এবং বিত্তশালীরা বানের জলে আটকা পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!