প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী সম্পা দাস। শিক্ষকতার পাশাপাশি গানের প্রতি ভীষণ অনুরাগ তার। গবেষণা করছেন নজরুল সংগীতের চিত্রকল্প নিয়ে। এই গায়িকা প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। একুশে বইমেলা উপলক্ষে নির্মিত কথা প্রকাশের বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কায়েস চৌধুরী। গত ১৬ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে।
এ নিয়ে সম্পা দাস বলেন, ‘প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করেছি। নতুন এক অভিজ্ঞতা হয়েছে। এই বিজ্ঞাপনে অজেয় চক্রবর্তীর একটি গানও গেয়েছি। বিজ্ঞাপনের গল্পটা দারুণ। একজন লেখিকা গ্রামে থাকেন। যার স্বীকৃতি নেই। তাকে খুঁজে বের করে কথা প্রকাশ, প্রকাশনা। সব মিলিয়ে ভালো লেগেছে এমন একটি কাজের অংশ হতে পেরে। প্রথম বিজ্ঞাপনটি প্রচারে আসতে সব মহল থেকে দারুণ সাড়া পাচ্ছি। ভালো গল্প পেলে আগামীতেও বিজ্ঞাপনে কাজ করব।’
বর্তমানে সম্পা নজরুলের নতুন ৩৫টি গান করছেন। যার মিউজিকও হয়ে গেছে। শিগগিরই গানগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। সম্পা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সমাজকর্ম বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন