× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৫৭ এএম

বিরল রোগে আক্রান্ত অভিজিৎ, প্রয়োজন ১০ লাখ টাকা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৫৭ এএম

বিরল রোগে আক্রান্ত অভিজিৎ,  প্রয়োজন ১০ লাখ টাকা

৬ বছরের শিশু অভিজিত সরকার। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বন্দর এলাকায়। তার বাবার নাম উত্তম সরকার, মা টপি রানী সরকার। সব কিছু স্বাভাবিক ছিল। স্বাভাবিক জীবন ভালোই কাটছিল। বাবা, মা নিয়ে সুখের সংসার। কিন্তু হঠাৎ করেই দানা বাঁধে বিরল একটি রোগ। তার পর থেকে অভিজিতের স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যায়।

গত এপ্রিল মাসে ছোট্ট অভিজিতের শরীরে এক বিরল রোগ ধরা পড়ে। ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মালিহা হাকীম বলেছেন, এ রোগের নাম লিউকোডায়োসট্রফি। এ রোগে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। হাঁটাচলা দুরূহ হয়ে পড়ে। খাবারে অরুচি আসে। প্রস্রাবেও সমস্যা তৈরি হয়।

অভিজিতের বাবা উত্তম সরকার জানান, অভিজিতের এই রোগের জন্য গত ২ মাসে চিকিৎসা বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে। ডা. মালিহা হাকীম তাদের জানিয়েছেন, অভিজিতের লিউকোডায়োস্ট্রফির উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে, এ জন্য প্রয়োজন কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা।

অভিজিতের দরিদ্র পিতা বলেন, আমি গার্মেন্টসে ছোট চাকরি করি। এত টাকা কোথায় পাব! তাই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

অভিজিতের মা টপি রানী বলেন, আমার একটাই সন্তান। একমাত্র সন্তান যখন বলে- ‘মা তোমায় আবার কবে দেখতে পাব’? তখন কষ্টে আমার বুক ফেটে যায়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে আবেদন করলে সাধ্যমতো সহযোগিতার ব্যবস্থা করা হবে।

অভিজিতকে সহযোগিতার জন্য তার মা টপি রাণীর ডাচ্-বাংলা ব্যাংক, নাটোর শাখার ২৬৮৭৩৪৮৭৬৩৬৯৯ সঞ্চয়ী হিসাব নম্বরে সাহায্য পাঠানো যাবে। এ ছাড়া সাহায্য পাঠাতে বিকাশ/ নগদ / রকেট নং ০১৭১০-৪৫৪৩২১ (ছেলের মা টপি রানী)।

রূপালী বাংলাদেশ

Link copied!