× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:৫৬ এএম

সিংড়ার ফুটপাতে জমজমাট  শীতের কাপড় বেচাকেনা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:৫৬ এএম

সিংড়ার ফুটপাতে জমজমাট   শীতের কাপড় বেচাকেনা

পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ করে নি¤œ আয়ের মানুষের ভিড় বেশি এসব দোকানে। 

নাটোরের সিংড়া পৌর শহরের বাসস্ট্যান্ড ও কলেজ রোডের ফুটপাত এলাকায় বসেছে ১৫ থেকে ২০টি অস্থায়ী পুরোনো কাপড়ের দোকান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের পুরাতন কাপড় বেচাকেনায় ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা। এসব দোকানে সাধারণত ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে মিলছে শীতের পুরাতন কাপড়।

সিংড়া বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ী আব্দুল কাদের জানান, দেশি-বিদেশি, নতুন-পুরাতন  সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে এখানে। তিনি জানান, চট্টগ্রাম মোকাম থেকে গত দুই সপ্তাহে আগে মাল এনেছেন তিনি। আগে তেমন বেচাবিক্রি হয়নি।  এখন বেচাকেনা বেশ ভালো হচ্ছে। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে  বেচাকেনা করছি।

ফুটপাতের পাশাপাশি বেচাকেনার ভিড় বেড়েছে মার্কেটের কাপড়ের দোকানগুলোতেও। এসব দোকানে হুডি, মোটা গেঞ্জি, জ্যাকেট, সোয়েটার, মেয়েদের কার্ডিগান, শর্ট কোট, বেলবেট জ্যাকেট, ডেনিম শার্ট, বাচ্চাদের শীতের জামা, কানটুপি, মাফলার, মোজাসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র নিয়ে বসেছেন ফুটপাতে। সব বয়সের মানুষের শীতবস্ত্র পাওয়া যায় এসব দোকানে।

রূপালী বাংলাদেশ

Link copied!