চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার পেয়ারাতলা হিন্দুপাড়া এলাকার আজিল শাহের মাজারের পেছনের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জাহিদ হাসান একই উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
জানা গেছে, স্থানীয়রা গতকাল সকালে আজিল শাহের মাজারের পেছনের একটি ঘাসের জমিতে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেন। পরে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বলছে, যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে পরকীয়াসংক্রান্ত কারণে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন