পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছে বাংলাদেশ জমিইয়াতে হিযবুল্লাহ। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠির ছারছীনা দরবার শরীফ থেকে বাংলাদেশ জমিইয়াতে হিযবুল্লাহর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এক বর্ণাঢ্য র্যালি শুরু করে। র্যালিতে ছারছীনা দারুসুন্নাত আলিয়া, দীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা রমজান সম্পর্কিত বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেয়। র্যালিটি পৌরসভার জগৎপট্টি ও জগন্নাথকাঠি বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সভায় মিলিত হয়। সভায় উপজেলা জমিইয়াতে হিযবুল্লাহর সভাপতি মো. মাসুম বিল্লাহ, ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন সালেহীসহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও জমিইয়াতে হিযবুল্লাহর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা রমজান মাসের পবিত্রতা রক্ষায় সকলকে আহ্বান জানান।

