× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৩২ এএম

ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবার মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৩২ এএম

ছেলের মৃত্যুর সংবাদ  শুনে বাবার মৃত্যু

যশোরে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন এক পিতা। গত রোববার বিকেল ও রাতে পৃথক সময়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে যশোর-বেনাপোল সড়কের গালিব তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় ওবায়দুল ইসলাম (৩৫) নামে এক আলমসাধু (স্থানীয় শ্যালো মেশিনচালিত যানবাহন) চালক গুরুতর আহত হন। তিনি চৌগাছা উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের ফুলসারা-নিমতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, ওবায়দুল তার আলমসাধু নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে একটি অজ্ঞাতনামা বাস পেছনদিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, ছেলের মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছালে তার পিতা রবিউল ইসলাম (৬৫) আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, স্ট্রোকজনিত কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি যশোর সদরের এলাকায় ঘটেছে। অজ্ঞাত বাসটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!