× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৫:৪০ এএম

ছয় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৫:৪০ এএম

ছয় হাজার লিটার  জ্বালানি তেল জব্দ

যশোরের চৌগাছায় অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলার সলুয়া বাজার ও চৌগাছা শহরের ফিলিং স্টেশনে পৃথক অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়। এ সময় তিন ব্যবসায়ীকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার সলুয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মজুদের সন্ধান পায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের গুদাম থেকে ২৮ ব্যারেল ডিজেল (৫৬০০ লিটার), ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধ মজুতের অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই বাজারের অপর ব্যবসায়ী রুহুল আমিনকে ওজন ও পরিমাপে কারচুপির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে চৌগাছা শহরের ‘চৌগাছা ফিলিং স্টেশনে’ অভিযান চালানো হয়। ওজন ও পরিমাণ আইনে ত্রুটি পাওয়ায় ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ জানান, জব্দকৃত তেলগুলো মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে রাখা হয়েছে। এই তেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!