× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, আটক ১

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৬:০৩ এএম

শিশুকন্যাকে শ্বাসরোধ  করে হত্যা, আটক ১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আট বছর বয়সি এক শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম আয়শা আক্তার। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের মো. হাসেম মিয়ার মেয়ে। গত রোববার বিকেলে উপজেলার পোষ্টকামারী গ্রামে প্রতিবেশী বাহাদুর মিয়ার বাড়ির পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় মাদকাসক্ত সন্দেহে একই গ্রামের আজমির হোসেন (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

নিহতের মা জানান, দুপুর আড়াইটার দিকে আয়শা বাড়ির পাশে বাহাদুর মিয়ার বাড়ির পেছনে খেলছিল। প্রায় এক ঘণ্টা পর তার চাচা মো. ফজলু মিয়া মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে আয়শাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা শিশুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহতের মা আরও জানান, আয়শার পায়ে নূপুর ছিল। কিন্তু মরদেহ উদ্ধারের সময় সেটি পাওয়া যায়নি। পরিবারের ধারণা, নেশার টাকার জন্য মাদকাসক্ত প্রতিবেশী আজমির হোসেন শিশুটিকে হত্যা করে নূপুর নিয়ে যেতে পারে। নাগরপুর থানার ওসি মো. মুরাদ হাসান জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!