নির্বাচনি প্রচারে ব্যানার-ফেস্টুন তৈরির খরচ বাঁচিয়ে সেই টাকায় রিকশাচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বুলেট। গতকাল শনিবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২০০ জন রিকশা শ্রমিকের হাতে লাচ্ছা সেমাই ও চিনি তুলে দেওয়া হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক, বিএনপি নেতা খাইরুজ্জামান ছিটু ও স্বেচ্ছাসেবক দল নেতা শারফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। মেয়র পদপ্রার্থী বুলেট জানান, ব্যানার-ফেস্টুনের চেয়ে শ্রমজীবী মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন