× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যুবক আটক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:৫৮ এএম

যুবক আটক

মাদারীপুরের শিবচরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গোয়ালকান্দা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির ছাদে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে জোরপূর্বক ধর্ষণের সময় স্থানীয়রা জায়েদকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত জানান, স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করেছে। তবে এখনো ভুক্তভোগী নারীকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাকে উদ্ধার ও ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!