ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:০০ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার নলডাঙ্গা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের ওপর শুয়ে থাকায় অবস্থায় অজ্ঞাত এ বৃদ্ধার মৃত্যু হয়। ট্রেন যাত্রী আশরাফি আক্তার বলেন, আমি রাম সাগর ট্রেনে রংপুর যাচ্ছিলাম হঠাৎ নলডাঙা স্টেশনে মানুষের চিৎকারে শুনে নামি। দেখি ট্রেনের নিচে একজনের খ-িত দেহ। বোনারপাড়া রেলওয়ে থানার ওসি কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।