× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:৪৫ এএম

বীজ ও সার বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:৪৫ এএম

বীজ ও সার বিতরণ

নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। খুব শিগগিরই কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি পতিত জমিতে ফল ও সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।’ অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের চার হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে উপকরণ বিতরণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!