ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষার্থীদের সংবর্ধনা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৬:০৫ এএম

নওগাঁর ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ইসলামী সংগীত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে ধামইরহাট জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে জমকালো আয়োজনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ছয়জন এবং সাধারণ গ্রেডে ৫ জনসহ মোট ১১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসা চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছানাউল্লাহ নুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। চমৎকার এই আয়োজন উপস্থিত সুধী মহলের প্রশংসা কুড়িয়েছে।