পটুয়াখালীর কলাপাড়ায় এক ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করায় ‘প্রগতি মেডিকেল হল’ নামের একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ৩৫০ টাকার সিরাপ ১০০ টাকায় বিক্রি করায় ক্ষুব্ধ হয়ে সমিতির নেতারা দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেন বলে জানান পরিচালক সুদীপ্ত। তবে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল অভিযোগ অস্বীকার করে একে ভেজাল ওষুধ বিক্রির ঘটনা বলে দাবি করেন। এদিকে অন্য ব্যবসায়ীদের অভিযোগ, মোড়কের মূল্যের চেয়ে কম দামে ওষুধ বিক্রি করলে এই সিন্ডিকেট মোটা অঙ্কের জরিমানা আদায় করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, কোনো সংগঠনের এমন দ- দেওয়ার আইনি ক্ষমতা নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন