ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কো-অর্ডিনেশন সভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:১৪ এএম

কিশোরগঞ্জের তাড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব। বিশেষ অতিথি ছিলেন তাড়াইল থানা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম। এ ছাড়া স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় আনা, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পেইন চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিশুদের অন্তর্ভুক্ত করতে মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।