সিলেটের বিশ্বনাথে ইয়াবা ট্যাবলেটসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে তল্লাশি করে তার কাছে থাকা পৃথক কয়েকটি পকেট থেকে মোট ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন