নাটোরের বাগাতিপাড়ায় ‘পুষ্টি বৈষম্যের দিন শেষÑ গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত মো. রেজওয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন