বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় ইন্টার্নশিপ উদ্বোধন করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে এক মাসব্যাপী এ কার্যক্রম চলবে। গত বৃহস্পতিবার সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান। বিশেষ অতিথিসহ অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে এবং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। এবারের প্রোগ্রামে ১০১ জন শিক্ষার্থী ২৯টি প্রতিষ্ঠানে অংশ নেবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন