× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩৩ এএম

যাত্রীদের চরম ভোগান্তি

চাঁদা নিয়ে বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩৩ এএম

চাঁদা নিয়ে বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ

চাঁদা আদায় নিয়ে সড়ক পরিবহন খাতের দুটি প্রভাবশালী শ্রমিক সংগঠনের মধ্যকার বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মূলত দুটি সংগঠনের একে অপরের বিরুদ্ধে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শ্রমিকদের অভিযোগ, দুটি সংগঠনই জেলা থেকে চলাচল করা বাসগুলো থেকে আলাদা আলাদাভাবে চাঁদা আদায় করছে।

দুই পক্ষের দ্বন্দ্বে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল থেকে কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা বিকল্প উপায়ে এবং অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।

রাজশাহীগামী যাত্রী রহমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে ব্যাগপত্র নিয়ে টার্মিনালে দাঁড়িয়ে আছি। জরুরি কাজে রাজশাহী যাওয়া খুব দরকার ছিল, কিন্তু হঠাৎ বাস বন্ধ হওয়ায় মহাবিপদে পড়েছি। শ্রমিকদের নিজেদের মধ্যে কিসের গ-গোল আর কিসের চাঁদাÑ তা তো আমরা জানি না, কিন্তু কষ্ট পাচ্ছি আমরা সাধারণ মানুষ। অটোরিকশা বা ছোট গাড়িতে তিন গুণ ভাড়া চাচ্ছে, যা দিয়ে যাওয়া সম্ভব না। প্রশাসনের উচিত দ্রুত এসব বন্ধ করে আমাদের যাতায়াত স্বাভাবিক করা।

ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, আগে দুটি সংগঠন একীভূত হয়ে নির্ধারিত হারে চাঁদা আদায় করত। কিন্তু হঠাৎ মোটর শ্রমিক ইউনিয়নের নামে শহরের হরিপুরে আলাদাভাবে চাঁদা তোলা শুরু হয়েছে। টার্মিনালের বাইরে এভাবে সড়কে চাঁদা আদায়ের প্রতিবাদেই শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

অন্যদিকে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত পাল্টি অভিযোগ করে বলেন, আমরা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছি। কিন্তু ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন তাদের নির্দিষ্ট যানবাহনের বাইরেও বাস থেকে অবৈধভাবে চাঁদা নিচ্ছে, যার কোনো অনুমতি তাদের নেই।

পরিবহন খাতের এই বিশৃঙ্খলা মেটাতে জেলা পুলিশ উদ্যোগ নিলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, আমরা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলাম। কিন্তু দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সমঝোতা সম্ভব হয়নি। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!