× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
ঋণের চাপে দিশাহারা চাষি

পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩৩ এএম

পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধন

কিশোরগঞ্জের তাড়াইলে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০০ মণ মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে গেছেন স্থানীয় মৎস্যচাষি জামাল মিয়া। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে জামাল মিয়া তার নিজস্ব ৬১ শতাংশ জমির পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। জামাল এই প্রকল্পের জন্য কৃষি ব্যাংক তাড়াইল শাখা থেকে ১৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। পুকুরে মৃগেল, সিলভার কার্প, গুলশা, টেংরা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি মাছের চাষ হচ্ছিল। মাছের খাদ্যের পেছনেই তিনি এ পর্যন্ত প্রায় ১৯ লাখ টাকা ব্যয় করেছেন।

শুক্রবার ভোরে পুকুরে খাবার দিতে গিয়ে জামাল মিয়া দেখেন, সব মাছ মরে পানিতে ভেসে আছে। মরে যাওয়া মাছের পরিমাণ প্রায় ১০০ মণ। ঋণের বোঝা আর বিশাল আর্থিক ক্ষতিতে দিশাহারা জামাল মিয়া কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।

তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুকুরে বিষ প্রয়োগের আলামত পাওয়া গেছে। পরিকল্পিত এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অন্য মৎস্যচাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!